মরিনিয়োর মতে বিশ্বকাপে ফেভারিট যে দল

মরিনিয়োর মতে বিশ্বকাপে ফেভারিট যে দল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে ফেভারিট কারা সেই আলোচনা শুরু হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। এখন বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রায় শেষের দিকে। সেদিক থেকে কিছুটা দেরিতেই ফেভারিট নিয়ে কথা বললেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনিয়ো।
ইউটিউব চ্যানেল ‘বিস্ট মোড অন’-এর পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন পর্তুগিজ এই মাস্টারমাইন্ড। নিজের দেশ পর্তুগাল নিয়ে মরিনিয়ো বলেন, ‘পর্তুগালের বিশ্বকাপ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবশ্যই তাদের (বিশ্বকাপ জেতা) সম্ভব। তবে তারা একা নয়। আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে।’
মরিনিয়ো আরও বলেন, ‘আমি সব সময়ই বলি, ইংল্যান্ড (ফাইনালের লড়াইয়ে থাকবে)। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, জন টেরি, রিও ফার্দিনান্দ, ডেভিড বেকহ্যাম–এর প্রজন্ম থেকে আমি এ কথাই বলে আসছি।’
কেন ইংল্যান্ডের এত সম্ভাবনা সেই ব্যাখ্যাও দিয়েছেন ‘স্পেশাল-ওয়ান’ খ্যাত এই কোচ, ‘আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। ক্রিস্টাল প্যালেস কনফারেন্স লিগ জিতেছে। ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও পিএসজি বাদ দিলে বিশ্বের সেরা খেলোয়াড়রা ইংল্যান্ডেই খেলছে।’
এর বাইরে ফ্রান্সের স্কোয়াডে গভীরতা এবং কার্লো আনচেলত্তির ব্রাজিলেরও সম্ভাবনা দেখেন মরিনিয়ো।
স্পেন-আর্জেন্টিনাকে ক্রীড়া বিশ্লেষকদের বেশিরভাগই অন্যতম ফেভারিট বলে আলোচনা করে আসছেন।
অনেকটা মজার সুরে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের দ্রুত বিদায় চাওয়ার কথাও জানান এই কোচ, ‘আমি চাই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা হেরে যাক এবং ছুটিতে চলে আসুক। কারণ আমি চাই যত দ্রুত সম্ভব প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিক তারা!’

নকআউটে ব্রাজিলের সামনে জাপান, গ্রুপসেরা নেদারল্যান্ডস পেলো মরক্কোকে