শিরোনাম

মেসির ফাউল নিয়ে ফিফায় অভিযোগ করলো আলজেরিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির ফাউল নিয়ে ফিফায় অভিযোগ করলো আলজেরিয়া
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে করা এই ফাউল নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা

হ্যাটট্রিক করে বিশ্বকাপ দারুণভাবে শুরু করেছেন লিওনেল মেসি। তবে ম্যাচটি মেসির জন্য দুঃস্বপ্নও হতে পারতো। ৩১তম মিনিটে বল দখলের লড়াইয়ের সময় মেসি আলজেরিয়ার আইসা মান্দির কাফের (পায়ের ডিম) ওপর পা দিয়ে আঘাত করেন। এমন ফাউলে মেসি লাল কার্ডও পেতে পারতেন বলে দাবি অনেকের। অবশ্য রেফারি কোনো কার্ডই দেখাননি।

এ নিয়ে ক্ষুব্ধ আলজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মেসি লাল কার্ড না পাওয়ায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা।

টুর্নামেন্টে আলজেরিয়ার প্রথম ম্যাচের রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফিফার রেফারি কমিটির কাছে একটি চিঠি পাঠিয়েছে আলজেরিয়ান ফেডারেশন। আলজেরিয়ার সংবাদমাধ্যমেও রেফারির সিদ্ধান্তের সমালোচনা করা হচ্ছে।

অভিযোগের জবাব অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি ফিফা।

/টিই/