প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের
ভিনিসিয়ুস জুনিয়র ও ভার্জিনিয়া ফনসেকার

মাঠের পর এবার মাঠের বাইরে ধাক্কা খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখে রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন। সেই ঘটনায় একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন ভিনি।

এর মধ্যেই খবর, প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

ফনসেকা ব্রাজিলের পরিচিত ইনফ্লুয়েন্সার। ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া ফনসেকার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা গত বছরের অক্টোবর থেকে। এর আগে গত মে মাসে প্রকাশ্যে বিচ্ছেদের খবর এসেছিল দুজনের। কিন্তু জুলাইয়ে আবার একসঙ্গে ফেরেন তারা। আবার এলো বিচ্ছেদের খবর।

ফনসেকার দপ্তরের বিবৃতিতে বিচ্ছেদের কথা নিশ্চিত করা হলেও সম্পর্ক শেষ করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। ভিনিসিয়ুস কিংবা ফনসেকা কেউই এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে ভিনিসিয়ুস ভিয়ারিয়াল ম্যাচের লাল কার্ডের চূড়ান্ত শাস্তি শোনার অপেক্ষায় আছেন।

/টিই/