৫ দিন ভালো ক্রিকেট খেললে ফল আসবে: শান্ত

৫ দিন ভালো ক্রিকেট খেললে ফল আসবে: শান্ত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ দল। শনিবার (২২ আগস্ট) শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে মোট ১১ সেশন খেলা হয়েছে, সবগুলোতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তবু দলে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশের অধিনায়ক।
দ্বিতীয় টেস্ট ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেণ শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে।’
অধিনায়ক শান্ত আরও বলেন, ‘উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেইম। তবে যত কম হয় তত ভালো। ওই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি।’
বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলছে ২৩ বছর পর। অস্ট্রেলিয়ার কন্ডিশনে আরও বেশি খেলা প্রাপ্য বলে মনে করেন শান্ত, ‘অবশ্যই (এখানে বেশি বেশি) খেলা উচিত। আমার মনে হয়, না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতটা সামর্থ্যবান বোঝাতে পারবো না। গত ম্যাচ জিতে আমরা এই ইতিবাচক বার্তাটা দিতে পেরেছি।’
সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে, এ নিয়ে শান্ত বলেন, ‘এতদূরে চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য।’

বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া