শিরোনাম

হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, এবার কী হবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, এবার কী হবে
হাইতির মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে ব্রাজিল দল

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ে সমালোচনার মুখে পড়েছে সেলেসাওরা। এই ম্যাচের আগেও অবশ্য কাগজে-কলমে এগিয়ে ব্রাজিল।

এর আগে তিনবার দেখা হয়েছে ব্রাজিল ও হাইতির। তিনটিতেই জিতেছে ব্রাজিল। শুধু জয়ই নয়, গোলবন্যাও বইয়ে দিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে ব্রাজিল করেছে ১৭ গোল, বিপরীতে গোল হজম করেছে মাত্র ১টি।

দুই দলের প্রথম দেখা ১৯৭৪ সালে প্রীতি ম্যাচে। সেবার ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৪ সালে আরেক প্রীতি ম্যাচে হাইতিকে ৬-০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্মরণীয় ম্যাচটি হয় ২০১৬ কোপা আমেরিকায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে হাইতির জালে ৭ গোল দেয় ব্রাজিল। ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে। সেদিন হ্যাটট্রিক করেছিলেন ফিলিপ কৌতিনিয়ো।

সবশেষ দেখায় হাইতিকে ৭-১ গোলে হারানো ব্রাজিল এবার কেমন করে মাঠের খেলায় সেটি দেখার।

/টিই/