আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ভারত সরে দাঁড়ানোর পর বাংলাদেশ টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছিল। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদনও মিলেছে।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমরা ফিফার কাছে আবেদন করেছিলাম। শুক্রবার (২১ আগস্ট) রাতে ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরাও সম্মতি জানিয়েছি। জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলির সাথে আলোচনা করে খুব শীঘ্রই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্পের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপের ডিভিশন-১। ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে এ প্রতিযোগিতা। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

ক্যারিয়ারসেরা বোলিং করে যা বললেন শরিফুল