বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে যা বললেন গ্রিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাকয়ের গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সেখানকার পিচ অর্থাৎ উইকেট কেমন হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রথম টেস্টে স্পোর্টিং উইকেট পেয়েও ৯ উইকেটে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর থেকেই আলোচনায় দ্বিতীয় টেস্টের উইকেট।
অচেনা এই ভেন্যুর উইকেট নিয়ে সুখবরই দিলেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রিন বলেন, ‘এখানে অনেক সুন্দর উইকেট হয়। যদিও সাদা বলের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট ভিন্ন। আমরা খুব ভালো উইকেট আশা করছি। বাউন্স থাকবে এবং ফাস্ট হবে।’
ম্যাকয়ে ফিরতে পেরে খুশি এই অলরাউন্ডার, ‘যেখানে আপনার ভালো স্মৃতি আছে, সেখানে ফিরে আসা সবসময় দারুণ। সর্বশেষ যখন এসেছিলাম ভালো সময় কেটেছিল। এখানেও বিশ্বমানের সুযোগ-সুবিধা আছে। ভালো কিছু ম্যাচ হয়েছে এখানে। ফিরতে পেরে স্মৃতিগুলো মনে পড়ছে।’
গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে সবশেষ ২০২৫ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিল অস্টেলিয়া। সবশেষ ম্যাচটিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া করেছিল ৪৩১ রান। ক্যামেরুন গ্রিন করেছিলেন সেঞ্চুরি।

১১০ ওভার ব্যাট করলে অস্ট্রেলিয়া চাপে পড়বে: সিমন্স