দুই দিনেই ইনিংস ব্যবধানে বাংলাদেশকে হারালো অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৯৫ রানে। এই প্রথম টেস্টের দুই ইনিংসেই ১০০’র নিচে অলআউট হলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৬৪ রানে।
ম্যাকাইয়ে দুই দিনে অস্ট্রেলিয়ার জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হলো। ডারউইনে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৯৫ রান নিয়ে আজ (২৩ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। চা-বিরতি থেকে ফিরে মাত্র তিন বল খেলেন বাংলাদেশের ব্যাটাররা। চা-বিরতির পর নাথান লায়নের করা প্রথম বলেই ক্যাচ দেন তাসকিন আহমেদ (৮)। এক বল পর শরিফুল ইসলাম (০) আউট হলে ৯৫ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
৮০ বল খেলে ৩ চারে ২৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ক ৪টি, প্যাট কামিন্স ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন।
এর আগে সকালে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরু থেকেই ভুগতে থাকে নাজমুল হোসেন শান্তর দল। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে সাদমান ইসলাম (১) ও মুমিনুল হককে (০) আউট করেন মিচেল স্টার্ক। কিছুক্ষণ পর কামিন্সের বলে ব্যক্তিগত ৯ রানে ফেরেন তানজিদ হাসান তামিম।
চতুর্থ উইকেটে ২৭ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ৬ চারে ৪৬ বলে ৩১ রান করে আউট হলে জুটি ভাঙে। এরপর মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকেন।
লিটন দাস আবারও স্টার্কের বলে আউট হন। এবারও শূন্য রানে ফেরেন তিনি। টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হলেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজ (১) ও হাসান মাহমুদকে (২) আউট করেন প্যাট কামিন্স।
দলীয় ৮২ রানে তাইজুল ইসলামকে আউট করে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন স্টার্ক। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি এই পেসার।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ২১০ রানে। শরিফুল ইসলাম নেন ৭ উইকেট।

মেসির গোল তবু