শিরোনাম

৩৫৩ রানের লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৩৫৩ রানের লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

চলতি মাসের ২৬ তারিখ আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ হবে মুশফিকুর রহিমের। সিলেটে আজ (১৭ মে) আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৭৩ তম ওভারের তৃতীয় বলে ডাবলস নিয়ে এই মাইলফলকের দেখা পান। তিন সংস্করণ মিলিয়ে মুশফিকই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।

চা-বিরতির আগে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ৩০৭ রান। তাতে লিড দাঁড়িয়েছে ৩৫৩ রান। ১৪তম টেস্ট সেঞ্চুরির পথে আছেন মুশফিক। ১৫৫ বলে ৯০ রানে অপরাজিত তিনি। মুশফিককে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম। ২০ বলে ৮ রানে অপরাজিত তাইজুল।

দ্বিতীয় সেশনে আউট হয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন ৫ চারে ৯২ বলে ৬৯ রান করেন। মিরাজ ১ চারে ৩৯ বলে করেন ১৯ রান।

/টিই/