চিলির ক্রিকেটে নাতনির সঙ্গে মাঠে ৭০ বছরের দাদি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

৭০ বছর বয়সে চিলির জাতীয় দলের হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইভন ভিলদোসোলার। নাতনি ক্যামিলা ওয়ারসের অধিনায়কত্বে অভিষেক হওয়া প্রবীণ ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির গড়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে তিনি এখন রেকর্ডের পাতায়। পেশাদার ক্রিকেটের ইতিহাসে ১৯৫০-৫১ মৌসুমে ৭২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের রাজা মহারাজ সিংয়ের পর ভিলদোসোলাই সবচেয়ে প্রবীণ।
ভিলদোসোলার এই ক্রিকেট যাত্রার সূচনা ২০১৯ সালে। চিলির অঞ্চলভিত্তিক দল ‘লাস লোইকাস’ একটি ‘মা-মেয়ে’ ক্রিকেট ইভেন্টের আয়োজন করেছিল। তৎকালীন অধিনায়ক জ্যানেট গার্সেসের উদ্যোগে আয়োজিত সেই ইভেন্টে ১৬ বছর বয়সী নাতনি ক্যামিলার দাদীকে মাঠে যেতে রাজি করান।
সেই স্মৃতিচারণ করে ক্রিকইনফোকে ভিলদোসোলা বলেন, আমি ভেবেছিলাম নাতনির খেলা দেখতে আসা বন্ধুদের জন্য রান্না করাই হয়তো আমার কাজ। কিন্তু মাঠের বল-ব্যাটের ছোঁয়া আমাকে বদলে দিলো। জীবনের প্রথম ক্রিকেট ব্যাট ধরে এতোটাই ভালো লেগেছিল যে আর পিছপা হইনি।
২০২৬ সালের এপ্রিলে কোস্টারিকার বিপক্ষে যখন তিনি ওপেনিংয়ে নামেন, সঙ্গে ছিলেন নাতনি ক্যামিলাও। ম্যাচে ভিলদোসোলা শূন্য রানে ফিরলেও তার অংশগ্রহণ স্কোরবোর্ডের যেকোনো রানের চেয়ে অনেক বড় বার্তা দেয়।
নাতনি ও অধিনায়ক ক্যামিলা ওয়ারসে বলেন, আমার দাদি সব সময় চঞ্চল ছিলেন, কিন্তু কখনো ভাবিনি তিনি আমার দলের সতীর্থ হবেন! মাঠে নানির উপস্থিতি পুরো দলের জন্যই এক বিশাল অনুপ্রেরণা।
৭০ বছর বয়সী ভিলদোসোলা আরও বলেন, আমার জয়েন্টগুলোর কারণে বোলিং করতে পারি না, তাই ব্যাটিংটাই পছন্দ। দলের তরুণদের সাথে মানিয়ে নেওয়া সহজ নয়, তবে নিজের নাতনির অধিনায়কত্বে খেলা আমার জন্য অনেক বড় গর্বের ও মর্যাদার।

খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের