শিরোনাম

কীভাবে অস্ট্রেলিয়ার উইকেটগুলো নিতে পারি সেটাই ভাবছি: শান্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কীভাবে অস্ট্রেলিয়ার উইকেটগুলো নিতে পারি সেটাই ভাবছি: শান্ত
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেও এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেছে ৪ উইকেটে ১৬১ রান। ৬৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে অজিরা।

রবিবার (১৬ আগস্ট) টেস্টের চতুর্থ দিনে ৬ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অধিনায়ক জানালেন, দ্রুত অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে চান।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন নিজেদের পরিকল্পনার কথা। নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’

বাংলাদেশের লোয়ার অর্ডার নিয়ে শান্ত বলেন, ‘আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’

বাংলাদেশ অধিনায়ক জানালেন ফলাফল নিয়ে চিন্তা করছেন না, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কীভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি।’

/টিই/