কাউন্টির পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে হাসান মাহমুদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে মাঠ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের গতি তারকা হাসান মাহমুদ। ডানহাতি এ পেসারকে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের জন্য দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কেন্ট ক্রিকেট। কেন্ট স্পিটফায়ার্সের জার্সিতে কুড়ি ওভারের টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।
এর মাধ্যমে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী পেসার হিসেবে ভাইটালিটি ব্লাস্টে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন হাসান। এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। তবে কেন্ট স্পিটফায়ার্সের ইতিহাসে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করার গৌরব কেবল হাসান মাহমুদেরই হচ্ছে।
ইংলিশ কন্ডিশনে আবারও খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এ টাইগার পেসার। কেন্টের প্রকাশিত এক বিবৃতিতে হাসান জানান, দলটির সাথে তার কাটানো সময়টা তিনি ভীষণ উপভোগ করেছেন। তাই গ্রুপ পর্বের শেষভাগে দলের প্রয়োজনে আবারও ডাক পেয়ে এক মুহূর্তের জন্যও দ্বিধা করেননি। তিনটি ম্যাচ কেন্টের নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলকে শেষ আটে তুলতে নিজের সর্বোচ্চ উজার করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হাসান। একই সঙ্গে তার ওপর আস্থা রাখার জন্য কেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিশ্বের অন্যতম সেরা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টকে নিজের দক্ষতা প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন হাসান। তিনি মনে করেন, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভালো পারফর্ম করতে পারলে তা বাংলাদেশ জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার দারুণ এক সুযোগ হবে।

অভিষেকে হাসানের ৯ উইকেট, ১৪০ রানে জিতলো কেন্ট