শিরোনাম

ভারতের কাছে হারের পর পাকিস্তান অধিনায়কের শাস্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারতের কাছে হারের পর পাকিস্তান অধিনায়কের শাস্তি
ফাতিমা সানা

নারী এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। হারের পর শাস্তির মুখে পড়লেন পাকিস্তান দলের অধিনায়ক। আইসিসি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন অধিনায়ক ফাতিমা সানা।

তাতে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ম্যাচে ভারত ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর তার দিকে প্যাভিলিয়নের নির্দেশক অঙ্গভঙ্গি করেন ফাতিমা সানা। ঘটনাটি আইসিসির আচরণবিধির ধারা ২.৫-এর লঙ্ঘন বলে গণ্য হয়, যা প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার পর কোনো খেলোয়াড়কে উত্তেজিত বা উস্কানি দিতে পারে এমন কোনো আচরণ বা অঙ্গভঙ্গির ক্ষেত্রে প্রযোজ্য।

ম্যাচ শেষে শাস্তি মেনে নেন সানা। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটি সানার দ্বিতীয় অপরাধ, ফলে তার ঝুলিতে এখন মোট দুই ডিমেরিট পয়েন্ট জমা হলো।

/টিই/