শিরোনাম

বাংলাদেশ ভালো দল: কামিন্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ভালো দল: কামিন্স
সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারে চাপের মুখে অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই। ম্যাকাই টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ডারউইনে নিজেদের ব্যর্থতা স্বীকার ও বাংলাদেশের প্রশংসা করেছেন।

সংবাদ সম্মেলনে শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে হার নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার কি না প্রশ্নে কামিন্স বলেন, ‘আসলে জানি না। দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে, এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করি সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়।’

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে কামিন্স বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা ভালো ক্রিকেট দল।’

ম্যাকাইয়ের উইকেট কেমন হবে তা নিয়ে স্পষ্ট ধারণা নেই বলে জানালেন কামিন্স, ‘আরেকবার পিচ দেখতে হবে। লাল বল, টেস্ট ম্যাচ, ফলে একটু অপেক্ষা করতে চাই। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

/টিই/