ম্যাকাইয়ে টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও শেষ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইনে রেকর্ড সংখ্যক দর্শক হাজির হয়ে সাক্ষী হয়েছিল বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের। অস্ট্রেলিয়া-বাংলাদেশ এর দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট শেষ হওয়ার খবর দিয়েছিল কর্তৃপক্ষ। এবার জানা গেলো ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও শেষ।
অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুতে বাংলাদেশের প্রথম দিনের খেলা শেষে উত্তেজনা ছড়িয়েছে। ১৮ উইকেট পতনের দিনে মিচেল স্টার্ক ও শরিফুল ইসলাম ৬টি করে উইকেট নিয়েছেন।
প্রথম দিনে বাংলাদেশ অলআউট হয় ৬৪ রানে। জবাব দিতে নেমে দুই উইকেট হাতে রেখে ১০১ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচ কোনদিকে গড়াচ্ছে, তা এখনই বলা মুশকিল। ৬৪ রানে অলআউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি বাংলাদেশ।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুকে জানিয়েছে, ‘ম্যাকাইতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের জন্য জনসাধারণের সব টিকিট সোল্ড আউট।’
১০ হাজার আসনের এই মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে কানায় কানায় পূর্ণ হবে দ্বিতীয় দিনের খেলাতেও।

১৮ উইকেট পতনের দিনে অস্ট্রেলিয়া এগিয়ে ১০১ রানে