১৫ মাসের জন্য নিষিদ্ধ আসিফ

১৫ মাসের জন্য নিষিদ্ধ আসিফ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডোপিংয়ের দায়ে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির কথা নিশ্চিত করেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে করা এক ডোপ টেস্টে আসিফের নমুনায় নিষিদ্ধ উপাদান ‘মাস্টারলোন’ এর মেটাবোলাইট শনাক্ত হয়। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের বিষয়টি পুরোপুরি স্বীকার করে নিয়েছেন।
আইসিসির নির্দেশিকা অনুযায়ী, আসিফের এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে, যা চলবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে শাস্তির মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে, অর্থাৎ ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে পারবেন।
এই শাস্তির বড় একটি প্রভাব পড়বে তার ক্যারিয়ারের পরিসংখ্যানে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়কালে আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, অর্জিত পদক, পয়েন্ট ও প্রাইজমানি বাতিল ঘোষণা করা হয়েছে।
ফলে ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা আসিফের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের কোনো তথ্য তার ক্যারিয়ার রেকর্ড বুকে থাকছে না।
এখন পর্যন্ত আসিফ খান দলটির হয়ে ৩৮টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এবার ভারত দলে সতীর্থ দ্রাবিড়-শেবাগের ছেলে
চ্যাম্পিয়নস লিগের ড্র আজ