শিরোনাম

৯১ বলে ২৩৩ করলেন অভিষেক শর্মা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৯১ বলে ২৩৩ করলেন অভিষেক শর্মা
৯১ বলে ২৩৩ রান করে সমালোচনার জবাব দিলেন অভিষেক

জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে মাত্র ১১ রান করেন অভিষেক শর্মা। ব্লেসিং মুজারাবানি তিন ম্যাচেই আউট করেছিলেন অভিষেককে। তার আউট হওয়ার ধরনেও ছিল প্রশ্ন। এজন্য সমালোচিতও হতে হয়েছে অভিষেক শর্মাকে। এবার ৯১ বলে ২৩৩ রান করে সমালোচনার জবাব দিলেন অভিষেক।

ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ইনিংসে ৫০ ওভারের ম্যাচে করেন এই ডাবল সেঞ্চুরি। পাঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় রবিবার (২ আগস্ট) অমৃতসারের হয়ে খেলতে নেমেছিলেন অভিষেক তরন তারনের বিপক্ষে।

মাত্র ৯১ বলে ২৩৩ রানের ইনিংসে অভিষেক মেরেছেন ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬.০৪। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড় গড়ে অমৃতসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫। স্ট্রাইক রেট প্রায় ১৯৫। বিশ্বকাপের পর খেলা ইনিংসে সেই গড় নেমে এসেছে ১৯.৪ এ। স্ট্রাইক রেটও কমে দাঁড়িয়েছে ১৬৫ এর আশপাশে। ২৩৩ রানের এই ইনিংস নিঃসন্দেহে আত্মবিশ্বাস ফেরাবে অভিষেকের।

অভিষেক অভয় চৌধুরীর সঙ্গে ওপেনিংয়ে গড়েন ৩০৫ রানের জুটি। ৮৫ বলে ৯৩ করেন অভয়।

/টিই/