অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন, করলেন বারবিকিউ পার্টি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন পেসার তাসকিন আহমেদ। ছুটির এই সময়ে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও দেখা করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) একটি ছবি পোস্ট করেন তাসকিন। ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরকে। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন জানান, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে। বিশেষ করে বারবিকিউ আয়োজনও ছিল উপভোগ্য। শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন টাইগার পেসার।

আফগানিস্তানকে ‘ভয়’ পাচ্ছে ভারত