শিরোনাম

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত
সিরিজসেরা হয়েছেন বৈভব সূর্যবংশী

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের ক্ষত ভুলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত। শ্রেয়াস আইয়ার অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলেন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে।

হারারেতে রবিবার (২৬ জুলাই) সিরিজের তৃতীয় ম্যাচে বৈভব সূর্যবংশী ৪৯ বলে ৮১ রানের দারুণ ইনিংসে ভর করে ভারত ১৯২ রান তোলে। জবাবে জিম্বাবুয়ের ইনিংস থামে ৭ উইকেটে ১৫৭ রানে। ভারত জয় পায় ৩৫ রানে।

জিম্বাবুয়েকে রান তাড়া করার পথে প্রথম বলে উইকেট হারায়। সিরিজে দ্বিতীয়বারের মতো প্রথম বলে সাফল্য পান মায়াঙ্ক যাদব। ম্যাচ শেষে তার নামের পাশে ৩ উইকেট। যশ ঠাকুর নেন দুটি এবং রবি বিষ্ণয় ও অশোক শর্মা একটি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল ৫৪ রানের ইনিংস খেলে একাই লড়াই করেছেন। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৫ চার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ওয়েসলি মাধেভেরের ব্যাটে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সূর্যবংশী। তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজ সেরাও এই বাঁহাতি ব্যাটার।

/টিই/