টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারালো নামিবিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছে নামিবিয়া। এ নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে দুটিতেই জিতলো নামিবিয়া।
শুক্রবার (২৮ আগস্ট) আগে ব্যাটিং করে নামিবিয়া ৯ উইকেটে ১৬৩ রান করে। সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার ইয়ান ফ্রাইলিংক। আরেক ওপেনার লরেন স্টিনক্যাম্প করেন ৪১ রান। নামিবিয়ার উদ্বোধনী জুটিতে ওঠে ৮৪ রান।
১৬৪ রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যে দুই ওপেনার জর্ডান হারমান (৭) ও লুয়ান দ্রে প্রিটোরিয়াস (৯) প্যাভিলিয়নে ফেরেন। ডেভাল্ড ব্রেভিস একপ্রান্ত আগলে ৭৫ রান করেন। বাকিরা থিতু হতে পারছিলেন না। ডুয়ান জানসেন অপরাজিত ২৫ রান করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৫ রানে থামে প্রোটিয়ারা।
স্মিট ও ট্রাম্পেলমান ৩টি করে উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার।
ত্রিদেশীয় সিরিজের অপর দল জিম্বাবুয়ে।
গত বছর অক্টোবরে প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটে জিতেছিল নামিবিয়া।

ইমরান খানের চিকিৎসা ইস্যুতে সরব প্যাট কামিন্স