হাসান মাহমুদের হ্যাটট্রিকে দিশেহারা আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

আবুধাবি টেস্টে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দারুণভাবে এগোচ্ছিল আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র পাল্টে দিলেন বাংলাদেশের পেসাররা। এবাদত হোসেন ও হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। এর মধ্যে টানা তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন হাসান মাহমুদ।
রবিবার (১১ অক্টোবর) দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের হয়ে উইকেট উৎসবের সূচনা করেন এবাদত হোসেন। ইকরাম আলি খিলকে ৩২ রানে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার। পরের ওভারেই আগুন ঝরান হাসান মাহমুদ।
ওভারের প্রথম বলে দুর্দান্ত ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উপড়ে ফেলেন তিনি। পরের বলেই সুইংয়ে পরাস্ত হন কায়েস আহমেদ। শূন্য রানে তার ব্যাট ছুঁয়ে যাওয়া বল জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।
দুই বলে দুই উইকেট হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে হাসান। তৃতীয় বলেও তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বল লিটনের হাতে জমা পড়তেই জোরালো আবেদন জানায় বাংলাদেশ। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্রুতই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
রিভিউয়ে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। বল ব্যাটে না লাগলেও প্যাডে আঘাত করেছিল এবং সেটি অফস্টাম্পে আঘাত হানত বলে নিশ্চিত হয় প্রযুক্তি। ফলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানেই ফিরতে হয় জিয়াউর রহমানকে। আর তাতেই পূর্ণ হয় হাসান মাহমুদের হ্যাটট্রিক। বাংলাদেশের শিবিরে তখন উচ্ছ্বাস, অন্যদিকে মুহূর্তেই দিশেহারা আফগানিস্তান।
এই ধাক্কা সামলে দলের হাল ধরার চেষ্টা করছেন রহমত শাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২২১ রান। ৮৭ রানে অপরাজিত থাকা রহমত অপেক্ষায় আছেন সেঞ্চুরির।

দ্বিতীয় দিনে আফগানদের লড়াই, বাংলাদেশের হতাশা