টি-টোয়েন্টিতে ভারতের ৩০০ রান করা উচিত: গম্ভীর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টিতে ভারতের ৩০০ রান করা উচিত: গম্ভীর
কোচ গৌতম গম্ভীর

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ৩০০ রানের গণ্ডি পেরোনো উচিত বলে মনে করেন কোচ গৌতম গম্ভীর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান ২৯৭।

২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে ২৯৪ রান করে ভারত। একই বছর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেটে ২৮৩ রান করেছিল তারা।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩০ বলে অভিষেক শর্মার সেঞ্চুরি দেখার পর ৩০০ রানের বেশি করার আকাঙ্ক্ষার কথা জানান ভারতের ক্রিকেট কোচ।

গম্ভীর বলেন, ‘আমার কাছে সবচেয়ে ইতিবাচক ব্যাপার ছিল যখন পাওয়ার প্লেতে ১০০ হয়ে গেলো। আমার কোচিং মেয়াদে কখনও আমরা সেটা করিনি। আমি মনে করি এটা একটা স্পষ্ট বার্তা ছিল যে আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সেভাবেই এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘বার্তাটা এটাই এবং ভবিষ্যতেও ঠিক এই বার্তাই থাকবে যে আমরা এখনও ৩০০ রানে পৌঁছাইনি। তাই সম্ভবত এটাই পরবর্তী লক্ষ্য, কারণ আমাদের ড্রেসিংরুমে যে ধরনের প্রতিভা আছে, তাতে আমাদের অবিশ্বাস্য কিছু করা উচিত।’

/টিই/