ইংল্যান্ডের ‘স্পেশালিস্ট মেন্টর’ পিটারসেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেনের জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটের হাতেখড়ি; সবই দক্ষিণ আফ্রিকায়। তাই দেশটির কন্ডিশন সম্পর্কে তার ভালোই জানা। পিটারসেনের জ্ঞানকে আগামী বছরের বিশ্বকাপে কাজে লাগাতে চায় ইংল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়।
পিটারসেনকে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ‘বিতর্কিতভাবে’ শেষ হওয়ার ১২ বছর পর ইংল্যান্ডের কোনো দায়িত্বে ফিরতে যাচ্ছেন পিটারসেন।
ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফে পিটারসেনের দায়িত্ব শুরু হবে চলতি মাসের শেষ দিকে। তখন শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ইংল্যান্ড।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে পিটারসেনের। ২০২৩ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অল্প সময়ের জন্য ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়েও কাজ করেন তিনি।
২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের শেষ করার পর মূলত ধারাভাষ্যকার হিসেবেই কাজ করেছেন পিটারসেন।
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ পর্যন্ত পিটারসেন ম্যাককালামের কোচিং স্টাফে থাকবেন।
ইংল্যান্ডের সাবেক সতীর্থ মার্কাস ট্রেসকোথিকের সঙ্গে কাজ করবেন পিটারসেন। কোচিং স্টাফে তাদের সঙ্গে থাকবেন টিম সাউদি, জিতান প্যাটেল ও সারাহ টেইলর।
আন্তর্জাতিক ক্যারিয়ারের বিতর্কিত সমাপ্তি হলেও, ইংলিশ অনেক ক্রিকেটারের কাছেই নায়ক ও আদর্শ পিটারসেন। তাদের মধ্যে আছেন হ্যারি ব্রুক, টম ব্যান্টন ও উইল জ্যাকস।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা