বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি অক্টোবর ২০২৬ থেকে নভেম্বর ২০২৮ পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা রয়েছে মাকেতার।
লেভেল-৪ কোচিং সনদধারী এই কোচ দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।
জাতীয় দলের সহকারী কোচ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা।
তার অধীনে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে।
বাংলাদেশের সঙ্গে চুক্তির প্রতিক্রিয়ায় মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি যে আস্থা ও বিশ্বাস আমার ওপর রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে আছি।’

এই হার আমরা ভুলে যাবো না: জামাল ভূঁইয়া