এলপিএল শুরুর আগেই সাকিব-তাসকিনদের মালিক গ্রেপ্তার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াই শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস। ম্যাচ ফিক্সিং ও ক্রীড়া দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে দলটির অন্যতম এক মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট।
শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে চলমান একটি তদন্তের অংশ হিসেবে লিগের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ওই মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেনি বিশেষ তদন্ত ইউনিট। সংস্থাটি জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এলপিএলের এবারের আসরে জাফনা কিংসের ডেরায় ভেড়ার কথা রয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। সরাসরি চুক্তিতে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পাওয়া এ দুই তারকা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি।
শ্রীলঙ্কায় ক্রীড়াঙ্গনের দুর্নীতি দমনে অত্যন্ত কঠোর আইনি কাঠামো রয়েছে। দেশটির ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’-এর আওতায় ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কিংবা যেকোনো ধরনের কারচুপিকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ আইনের অধীনে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে বড় অঙ্কের জরিমানা ও দীর্ঘমেয়াদি কারাদণ্ডের মুখোমুখি হতে হয়।

সিরিজ বাঁচানোর ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ