শিরোনাম

টেস্টে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেলেন শরিফুল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্টে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেলেন শরিফুল
টেস্টে প্রথমবার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন শরিফুল ইসলাম

ম্যাকাইয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। বাঁ-হাতি পেসার শরিফুল এরই মধ্যে তুলে নিয়েছেন ৬ উইকেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬২ রান।

ধীরে ধীরে ছিটকে যেতে থাকা ম্যাচে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন শরিফুল। এক ওভারেই ২ উইকেট নেন তিনি। ওয়েবস্টারকে এলবিডব্লু করার পর তার বাউন্সার বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন কামিন্স। ৬ বলের মধ্যে ৩ উইকেট নেয় বাংলাদেশ।

সেখানেই থামেননি শরিফুল। মিচেল স্টার্ককে বোল্ড করে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেটটি পান তিনি। ১৪তম টেস্টে এসে ইনিংসে প্রথমবার ৫ বা তার বেশি উইকেটের দেখা পেলেন শরিফুল।

/টিই/