অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস
সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাতীয় দলে এসে প্রথম ওয়ানডেতেই বড় ধাক্কা খেলেন আলিস আল ইসলাম। ওয়ানডে অভিষেকে খরুচে বোলিংয়ের পর এবার প্রশ্নবিদ্ধ তার বোলিং অ্যাকশন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা। এখন আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে স্বতন্ত্র পর্যালোচনার মধ্যে দিয়ে যেতে হবে আলিসকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে আলিসের অভিষেক হয়। এর আগে গত মাসে এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। ওই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলেন তিনি।
এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকের ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি আলিস। ৮.৫ ওভারে খরচ করেন ৪৭ রান। কোনো উইকেট নিতে পারেননি।
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা অবশ্য নতুন নয়। ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একাধিকবার পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে তার।

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি