শিরোনাম

ভারত সিরিজ নিয়ে যা বললেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভারত সিরিজ নিয়ে যা বললেন তামিম ইকবাল
সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। গুঞ্জন আছে, ভারত শেষ পর্যন্ত পিছিয়ে দিতে পারে এই সিরিজ। এরই মধ্যে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন করতে এখনো আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে তামিম বলেন, ‘ভারত সিরিজ নিয়ে আমাদের এখনো আলোচনা হচ্ছে। তারিখ এদিক ওদিক হতে পারে। যদি ভারত সিরিজ হয় তখন জিডি ট্রফি মিরপুর থেকে অন্য ভেন্যুতে চলে যাবে।’

বর্তমানে জাতীয় দলসহ ৪টি বিভাগের খেলা চলছে। এ নিয়ে তামিম বলেন, ‘আপনারা জানেন যে ৪টা দল এই মুহূর্তে বাংলাদেশের কোনো না কোনো টুর্নামেন্টে খেলছে। সাউথ আফ্রিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, এটা বিরল একটা বিষয়, মানে এটা সচরাচর হয় না। আসলে ৫টা দল ছিল, অনূর্ধ্ব-২৩ দলও সম্প্রতি খেলেছে। যত বেশি খেলার সুযোগ থাকবে এবং যত বেশি এরা বিভিন্ন প্রতিযোগিতায় খেলবে, তত বেশি আমরা খেলোয়াড় শনাক্ত করতে পারবো এবং তত বেশি আমরা উন্নতি করতে পারবো।’

/টিই/