আবারও বার্সেলোনায় যোগ দিলেন কানসেলো

আবারও বার্সেলোনায় যোগ দিলেন কানসেলো
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফ্রি ট্রান্সফারে আবারও বার্সেলোনায় যোগ দিলেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো। বর্তমান স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে তৃতীয়বার বার্সেলোনাতে যোগ দিলেন কানসেলো।
২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে ধারে প্রথমবার বার্সেলোনায় যোগ দেন কানসেলো। গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল থেকে আবার ধারে স্প্যানিশ ক্লাবে ফেরেন। এবার আল-হিলালের সঙ্গে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তি বাতিল করার পর ৩২ বছর বয়সী এই ফুলব্যাক ফ্রি এজেন্ট হিসেবে বার্সায় ফিরলেন।
বেনফিকার একাডেমি থেকে উঠে আসা কানসেলো ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটি, বায়োর্ন মিউনিখ, জুভেন্তাস, ইন্তার মিলান ও ভ্যালেন্সিয়ার মতো শীর্ষস্থানীয় ক্লাবে খেলেছেন।
বার্সেলোনা তাদের রক্ষণভাগকে শক্তিশালী করার পাশাপাশি এই মৌসুমে রদ্রি, অ্যান্থনি গর্ডন এবং করিম আদেইমিকে দলে ভিড়িয়েছে।
বার্সেলোনার জার্সিতে আগে মোট ৬৫টি ম্যাচ খেলেছিলেন জোয়াও কানসেলো।

নতুন প্রতিভার খোঁজে শুরু হচ্ছে জিডি ট্রফি