আবারও সূর্যবংশী ঝড়, মাঠ ছাড়লেন ৪ রানের আক্ষেপ নিয়ে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বয়স নিয়ে চলমান বিতর্ককে মাঠের পারফরম্যান্স দিয়ে উড়িয়ে দিলেন রাজস্থান রয়্যালসের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের পর এবার গুজরাট টাইটান্সের বিপক্ষে কোয়ালিফায়ারেও মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। তবে শতক না পাওয়ার হতাশা ছাপিয়ে এক আইপিএল আসরে ক্রিস গেইলের সর্বোচ্চ ছক্কার ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এই তরুণ ব্যাটার।
গুজরাটের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান বৈভব। মাত্র ৪৭ বলে ৯৬ রানের এক দানবীয় ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৭টি ছক্কা ও ৮টি চারের মারে।
এ ইনিংসের পথে চলতি আসরে নিজের ছক্কার সংখ্যাকে ৭২-এ নিয়ে গেছেন তিনি। এর আগের ম্যাচেই তিনি ক্রিস গেইলের এক আসরে করা ৫৯টি ছক্কার রেকর্ডটি টপকে গিয়েছিলেন। টানা দুই ম্যাচে নব্বইয়ের ঘরে আউট হলেও টুর্নামেন্টে ইতোমধ্যে ৬৮০-এর বেশি রান সংগ্রহ করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করলেন এই বাঁহাতি।
এদিকে বৈভবের বয়স সত্যিই ১৫ বছর কি না, তা নিয়ে ক্রিকেট মহলে তৈরি হওয়া গুঞ্জনের কড়া জবাব দিয়েছেন গুজরাটের সহকারী কোচ পার্থিব প্যাটেল। তবে মাঠের ক্রিকেটে এ কিশোর যেভাবে দানবীয় ব্যাটিং প্রদর্শন করছেন, তা সত্যিই ক্রিকেটপ্রেমীদের জন্য বড় এক বিস্ময়।
কোয়ালিফায়ারের এ গুরুত্বপূর্ণ ম্যাচে বৈভবের অনবদ্য ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে রাজস্থান রয়্যালস। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৩৫ বলে অপরাজিত ৪৫ রান এবং ডনোভান ফেরেইরার মাত্র ১১ বলে খেলা ঝোড়ো ৩৮ রানের ক্যামিও ইনিংস দুটি দলকে এ পাহাড়সম স্কোরে পৌঁছাতে বড় অবদান রাখে।

৩ রানের আক্ষেপ, ছোঁয়া হলো না গেইলের রেকর্ড 