চ্যাম্পিয়নস লিগ জেতানো এনরিকের সঙ্গে আবারো চুক্তি পিএসজির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

টানা দুইবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে পথচলা আরো দীর্ঘ হলো লুইস এনরিকের। স্প্যানিশ এই হাই-প্রোফাইল কোচের সঙ্গে নতুন করে আরো তিন বছরের চুক্তি বাড়িয়েছে প্যারিসের ক্লাবটি।
আগের চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত তার মেয়াদ থাকলেও ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে এখনই এই সফল মাস্টারমাইন্ডকে ধরে রাখল পিএসজি।
মোনাকোর বিপক্ষে শুক্রবারের লিগ আঁর ম্যাচের ঠিক আগেই এই বড় ঘোষণা আসে। শুধু কোচ এনরিকে নন, একই দিনে দলের পাঁচ স্তম্ভ, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইস, উইলিয়ান পাচো, লুকাস বেরালদো এবং উদীয়মান সেনি মায়ুলুর সঙ্গেও দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই কোচ ও খেলোয়াড়রা কেবল ক্লাবের বর্তমানই নন, আমাদের ভবিষ্যতের শক্ত ভিত। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর ভর করে আমরা সমর্থকদের গর্বিত করার মতো নতুন ইতিহাস লিখে যেতে চাই।’
ঘরের মাঠে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে চুক্তি নবায়নের আনুষ্ঠানিকতা সারলেও মাঠের লড়াইয়ে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে কিছুটা ব্যাকফুটে পিএসজি।
তবে নতুন মেয়াদ নিয়ে ৫৬ বছর বয়সী এনরিকে রসিকতা করে গণমাধ্যমকে বলেন, ‘সত্যি বলতে আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো ক্লাবে টানা তিন বছরের বেশি সময় থাকছি। এখন তো বয়সের ভারও বাড়ছে। তবে প্রথম দিনের চেয়েও বর্তমানে কাজের প্রতি আমার ক্ষুধা ও উদ্দীপনা অনেক বেশি।’