লিটনের বিশ্ব রেকর্ড, আফগানদের দরকার আরও ২৭৬ রান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লিটনের বিশ্ব রেকর্ড, আফগানদের দরকার আরও ২৭৬ রান
টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন আতাল

আবুধাবি টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনের শেষটা ভালো হলো বাংলাদেশের। লাঞ্চে যাওয়ার আগে থিতু হওয়া ব্যাটসম্যান ইকরাম আলী খিলকে ফিরিয়েছেন এবাদত হোসেন।

৪ উইকেটে ২০৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের দরকার আরও ২৭৬ রান। বাংলাদেশের দরকার ৬ উইকেট। হাসমতউল্লাহ রিটায়ার্ড হার্ট। তিনি আর মাঠে না নামলে জয় থেকে ৫ উইকেট দূরে বাংলাদেশ।

খিল এবাদতের বলে ক্যাচ আউট হন। উইকেটের পেছনে ক্যাচ ধরেন লিটন দাস। তাতে অনন্য এক রেডর্ক গড়েছেন লিটন। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসাবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস ও ৯টি ডিসমিসালের রেকর্ড এখন লিটনের।

একপ্রান্ত আগলে রেখেছেন সাকিদুল্লাহ আতাল (৬৬*)। তাকে সঙ্গ দিচ্ছেন ইসমাত আলম। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে এবাদত এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন।

/টিই/