শ্রীলঙ্কা টেস্ট দলের নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ধনাঞ্জয়া ডি সিলভা সরে দাঁড়ানোর পর শ্রীলঙ্কা টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন কুশল মেন্ডিস। কলম্বোয় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সদর দপ্তরে নির্বাচক কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টেস্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা মেন্ডিসের এ প্রথম। তবে সাদা বলের ক্রিকেটে তিনি লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন। শ্রীলঙ্কা দলের হয়ে ২২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কের করেছেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৫টি টেস্ট খেলেছেন এ টপ অর্ডার ব্যাটার। ৩৬.৩৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৪,৮৩৬ রান, এর মধ্যে রয়েছে ১০টি শতক ও ২৩টি অর্ধশতক।
বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলঙ্কা দল। শুরুতেই স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে তারা। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে লঙ্কানরা। রাওয়ালপিন্ডি ও লাহোরে আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ ট্রাই-নেশন সিরিজ।
ত্রিদেশীয় সিরিজ শেষ করে ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে স্বাগতিকদের বিরুদ্ধে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডিতে আগামী ৯ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। লাহোরে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৭ নভেম্বর।

যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে 