‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ে সফরে পাওয়া ইনজুরির কারণে ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটির প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মাঠে নামার রোমাঞ্চকর সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত চোটের কাছেই হেরে গেলেন তিনি।
এবারের আসরে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজি ‘বার্মিংহাম ফিনিক্স’। দলটির পক্ষ থেকেই তারকা এই পেসারের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মুস্তাফিজের বদলি হিসেবে এখনো নতুন কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি তারা।
৬ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিং এবং হাঁটুতে আঘাত পান মোস্তাফিজ। চোটের কারণে সিরিজের মাঝপথেই সফর শেষ করে দেশে ফিরে আসতে হয় তাকে।
শুরুর দিকে বার্মিংহাম কর্তৃপক্ষ ভেবেছিল মোস্তাফিজ যুক্তরাজ্যে পৌঁছালে তার চোট পরীক্ষা করে দেখা হবে। কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত বদলে বাংলাদেশে ফিটনেস টেস্ট করার কথা বলা হয়। অবশেষে মেডিকেল পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই তার পুরো ফিট হয়ে ওঠা সম্ভব নয়।

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ