১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক লর্ডসে স্বাগতিকদের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
সর্বশেষ ২০১০ সালের জুনে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর সেই সুযোগ মেলেনি। মূলত পরবর্তী অ্যাশেজ সিরিজের আগে নিজেদের স্কোয়াডের শক্তিমত্তা ও প্রস্তুতি ঝালিয়ে নিতেই লাল-সবুজের প্রতিনিধিদের এই টেস্ট ম্যাচের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসিবি।
দুই দেশের টেস্ট লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো হলেও জয়ের পাল্লা ইংল্যান্ডের দিকেই ভারী। এখন পর্যন্ত ১০টি টেস্টে মুখোমুখি হয়ে বাংলাদেশ জয় পেয়েছে কেবল একটিতে। ২০১৬-১৭ মৌসুমে মিরপুরের মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের স্মরণে স্মরণীয় হয়ে আছে। টেস্ট ক্রিকেটের শীর্ষ দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলার জন্য বাংলাদেশ বহু বছর ধরে অপেক্ষা করছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের লর্ডসে নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২৭ সালের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে নারীদের সিরিজ। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর টনটন এবং ১২ সেপ্টেম্বর উস্টারে বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর কেন্টারবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে।

আবারও বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন