ম্যাকাই টেস্ট নিয়ে অস্ট্রেলিয়ার সমালোচনা করলেন গাভাস্কার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইনে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইতে ফলাফল এসেছে দ্বিতীয় দিনে চা-বিরতির পরই। প্রথম টেস্টে দাপট দেখানো বাংলাদেশ এই টেস্টে হারে ইনিংস ব্যবধানে। পেস উইকেট বানিয়ে দ্রুত টেস্ট শেষ করায় অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
ম্যাকাইতে প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ২২ বলের মধ্যে পাঁচ উইকেট নেন মিচেল স্টার্ক। প্রথম দিনের শেষদিকে ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেন শরিফুল ইসলাম, শেষ পর্যন্ত তিনি ইনিংসে নেন ৭ উইকেট।
সংবাদমাধ্যম দ্য হিন্দু’তে প্রকাশিত একটি কলামে গাভাস্কার লেখেন, অস্ট্রেলিয়ায় গত কয়েক বছরে চারটি টেস্ট দুই দিনে শেষ হলেও এমন উইকেট নিয়ে সমালোচনা শোনা যায়নি।
বাংলাদেশ ম্যাকাইয়ে ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়, অস্ট্রেলিয়া করেছিল ২১০ রান। গাভাস্কারের দাবি- যদি স্বাগতিক দলের ব্যাটাররাও রান করতে ব্যর্থ হন, তাহলে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠবে না কেন?
ভারতীয় কন্ডিশনে দ্রুত টেস্ট ম্যাচ শেষ হওয়ার প্রাসঙ্গিকতা তুলে ধরে গাভাস্কার বলছেন, ভারতে কোনো টেস্ট তিন দিনে শেষ হলেই উইকেট, বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট নিয়ে নানা অবমাননাকর প্রতিবেদন ও মন্তব্য শুরু হয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ায় একই ধরনের ঘটনা ঘটলে সেটিকে ভিন্নভাবে দেখা হয়। দ্রুতগতির ও বাউন্সি উইকেটে ব্যাটাররা ব্যর্থ হলে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু উপমহাদেশের ধীর ও স্পিন সহায়ক উইকেটে বিদেশি ব্যাটাররা স্পিন সামলাতে ব্যর্থ হলে বলা হয়, উইকেটে ‘সমস্যা’ ছিল।
ম্যাচ রেফারি ম্যাকাই উইকেট নিয়ে কি রেটিং দেন তা দেখার অপেক্ষায় আছেন ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার।

টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো অবস্থানে আছি: বাশার