এবার ভারত দলে সতীর্থ দ্রাবিড়-শেবাগের ছেলে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ভারতের জার্সিতে দীর্ঘদিন সতীর্থ ছিলেন বিরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়। তাদের ছেলেরাও এবার হতে যাচ্ছেন সতীর্থ। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।
ভারত অনূর্ধ্ব-১৯ দলে প্রথমবার জায়গা পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর। ডানহাতি ব্যাটসম্যান আর্যবীর কিছুদিন আগে দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন। বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছেন সবার।
অন্বয় দ্রাবিড় অবশ্য গেল জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৮৭ রান। অন্বয় এবার অজিদের বিপক্ষে সিরিজেও জায়গা ধরে রাখলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর হবে দুটি চার দিনের ম্যাচ। প্রথমটি ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর।
চার দিনের ম্যাচের দলে আর্যবীর ও অন্বয়কে রাখা হয়নি।

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ