বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ওয়েলস-পর্তুগাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ওয়েলস-পর্তুগাল
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬'র সূচি

আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে। ব্যস্ত সূচিতে তিন দিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজারবাইজানের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে বাফুফে।

বাংলাদেশের ম্যাচের সূচি

২৪ অক্টোবর, বাংলাদেশ বনাম ওয়েলস, সকাল ৯টা

২৫ অক্টোবর, বাংলাদেশ বনাম পর্তুগাল, দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া, রাত ৮টা ৪৫ মিনিট

২৬ অক্টোবর, বাংলাদেশ বনাম বুরুন্ডি, দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ বনাম ফিজি, রাত ৮টা ৪৫ মিনিট

/টিই/