শেষ সেশনে বাংলাদেশের দরকার ৪ উইকেট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ সেশনে বাংলাদেশের দরকার ৪ উইকেট
উইকেট নেয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপন

আবুধাবি টেস্টে দুই সেশন শেষ হলো। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৬৫ রান। জয়ের জন্য শেষ সেশনে বাংলাদেশের দরকার ৪ উইকেট। আফগানদের দরকার আরও ২১৪ রান।

দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান উঠেছে ৬২, উইকেট গেছে ২টি। দিনের এখনো ৩১ ওভার খেলা বাকি।

দ্বিতীয় সেশনে দুটি উইকেটই তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইসমত। মিরাজের বলে আউট হওয়ার আগে ৬০ বলে ৪ রান করেন ইসমত।

চা-বিরতির একটু আগে মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন হাশমতউল্লাহ শহীদি। তিনি ফেরেন ৩৬ রান করে।

একপ্রান্ত আগলে রেখে আতাল অপরাজিত আছেন ১০৫ রানে। তাকে সঙ্গ দেবেন ইয়ামিন আহমাদজাই (০*)।

মিরাজ ২টি এবং এবাদত হোসেন ৩টি উইকেট নেন।

/টিই/