জয় নিয়ে যা বললেন সিরিজসেরা মুশফিক
নিজস্ব প্রতিবেদক

জয় নিয়ে যা বললেন সিরিজসেরা মুশফিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৮: ৩৪

টেস্টে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম। দুই টেস্টের সিরিজে তার রান ২৫৩।
সিলেট টেস্টে মুশফিক প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের ইনিংস। তার আগে মিরপুরে প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন।
সিলেটে ম্যাচ জয়ের পর মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়া। ছেলেরা এমন সাফল্য ডিজার্ভ করে। গত কয়েক বছরে যেভাবে খেলেছে সবাই, তারা এই কৃতিত্ব পাওনা।’
মুশফিকের চোখে লিটনের প্রথম ইনিংসের সেঞ্চুরি দলকে এগিয়ে দিয়েছে অনেকটা। ‘লিটন প্রথম ইনিংসে দুর্দান্ত ছিল, তার কারণেই আমরা ম্যাচে ছিলাম। ড্রেসিংরুমে মোরালও উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০ রানের কাছাকাছি যেতে হবে। বোলাররা বেসিকে বল করে গেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
পরিশ্রমের কথা জানিয়ে মুশফিক আরও বলেন, ‘আমি দেশের জন্য খেলছি। এটা সহজ কাজ নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ করে যেতে হবে। সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই।’

/টিই/

অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই: শান্ত