শিরোনাম

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত
নাজমুল হোসেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাকাই টেস্টে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েছেন বাংলাদেশের পেসাররা। সিরিজে পেসারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় টেস্টে পেসার শরিফুল ইসলাম একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। তার আগে ডারউইনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সব উইকেট পেয়েছিল পেসাররা।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অনেক খুশি। পেস বোলিং আক্রমণ, এই জায়গায় আমরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছি। বাংলাদেশের পেসাররা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, তারা দারুণ করছে। হাসান-শরিফুল-তাসকিনরা যেভাবে বল করেছে, সব পেসার যেভাবে বল করছে গত কয়েক বছরে, আমি অনেক খুশি।’

পেসারদের নিয়ে খুশি থাকলেও শান্তর হতাশা ব্যাটারদের নিয়ে। শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক ব্যাটিং। তবে টস অনেক বড় ফ্যাক্টর ছিল। আমরা বাজে ব্যাট করেছি, তারাও অনেক ভালো বল করেছে।’

সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬৪ রানে এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

/টিই/