২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং বৃহস্পতিবার (১ অক্টোবর) চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে। এছাড়া বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল যুক্ত হবে ‘বি’ গ্রুপে।

একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা আরেকটি দল।

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে খেলতে হবে বাছাই।

১০ দলের বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। অন্য একটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে।

২০২৭ বিশ্বকাপে দল সংখ্যা ১৪টি করা হলেও সব দল বিশ্বকাপের গ্রুপ পর্বে যেতে পারবে না। ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিন দলের মধ্যে হবে ‘সুপার সিরিজ।’ বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে হবে মূলত এই ‘সুপার সিরিজ।’

এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।

গ্রুপ পর্বে প্রতি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ স্থানে থাকা দল, এই ৭ দলকে নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। যার শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

২০২৭ সালের ২ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।

/টিই/