শরিফুলের বলে ওয়াসিম আকরামের ছায়া

শরিফুলের বলে ওয়াসিম আকরামের ছায়া
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাকাই টেস্টে প্রথম দিনেই ৬ উইকেট পেয়েছিলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বল হাতে ৪৮ রানে ৭ উইকেট নেন তিনি। যা বাংলাদেশি পেসার হিসেবে ইনিংস সেরা বোলিং। আজ রবিবার (২৩ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক ইয়র্কারে শরিফুল আউট করেন ক্যামেরুন গ্রিনকে। যা দেখে সাবেক অজি ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান বললেন, ‘যেন নব্বই দশকের ওয়াসিম আকরামের মতো ডেলিভারি।’
শরিফুলের ওই ডেলিভারিটি ইয়র্কার লেন্থে পড়ে শেষদিকে সুইং করে গ্রিনের বুটের ডগায় আঘাত করে। বাংলাদেশের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে ধরা পড়ে গ্রিনকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করা বলটি তার বুটে লেগেছে এবং সেটি আঘাত করতো মিডল স্টাম্পে।
তাতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিদেশের মাটিতে টেস্ট ইনিংসে ৭ উইকেট শিকারের রেকর্ড গড়েন শরিফুল। এমনকি গত ৩৩ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে ৭ উইকেট পায়নি কোনো বিদেশি বোলার। ১৯৯৩ সালে সর্বশেষ ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস সফরকারী বোলার হিসেবে ওই কীর্তি গড়েছিলেন। ৩৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সেই দৃশ্য ফেরালেন শরিফুল।
এখনও অবশ্য সবমিলিয়ে টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা ফিগার তাইজুলের। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৩৯ রানে ৮ উইকেট শিকার করেন।

নাটকীয় জয়ে রিয়ালে মরিনহো যুগের নতুন সূচনা