শিরোনাম

বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ানরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ানরা
প্রথম ইনিংসে হাসান মাহমুদ নেন ৬ উইকেট

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ বাংলাদেশ দলের প্রথম দিনের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটাররা।

প্রথম ইনিংসে হাসান মাহমুদ নেন ৬ উইকেট, তাতে ১৯৮ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন মিলে অস্ট্রেলিয়ার ১০ উইকেট শিকার করেন।

বাংলাদেশের পেসারদের অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, অ্যালিসা হিলি ও মার্ক ওয়াহ।

হাসানের প্রশংসা করে ওয়ার্নার বলেন, ‘আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সে বারবার সঠিক জায়গায় বল ফেলেছে। একজন বোলারের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন?’

অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যালিসা হিলি বাংলাদেশ দলের প্রশংসা করে বলেন, ‘একজন তরুণ খেলোয়াড়, যার ক্যারিয়ার এখনো শুরুর দিকে, সে যেভাবে এসে বোলিং করেছে, সেটি অসাধারণ। সে সত্যিকারের অস্ট্রেলিয়ান চ্যানেলে বল করেছে, কারণ এটিই এখানে বল করার সবচেয়ে ভালো উপায়।’

পেস আক্রমণের ধারাবাহিকতায় মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্ক ওয়াহ। তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা চাপ ধরে রেখেছে। অনেক সময় দেখা যায়, কোনো দল কয়েকটি ভালো ওভার করে, এরপর খারাপ কয়েকটি ওভার করে এবং প্রতিপক্ষ ম্যাচে ফিরে আসে।’

/টিই/