মা হারালেন ক্রিকেটার শফিউল ইসলাম

মা হারালেন ক্রিকেটার শফিউল ইসলাম
সিজেডএন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের মা সাজেদা বেগম মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যুর খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন শফিউল ইসলাম। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮:৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
মরহুমার জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
এদিকে, শফিউলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের আরেক সাবেক পেসার ও তার বন্ধু রুবেল হোসেন। এক ফেসবুক পোস্টে রুবেল লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি আরও লেখেন, ‘সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’
প্রসঙ্গত, ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন শফিউল। ওই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় এই পেসারের। বাংলাদেশের জার্সিতে ৬০ ওয়ানডে, ১১ টেস্ট ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শফিউল। তবে চলতি বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু