উইকেটকিপিং করায় ব্যাটিংয়ে সুবিধা পান লিটন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটন দাস তুলে নিয়েছেন সেঞ্চুরি। বিসিবির প্রকাশিত ভিডিওতে লিটন জানালেন উইকেটকিপিং করার কারণে ব্যাটিংয়ে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি।
লিটন বলেন, ‘(উইকেট কিপিংটা) অবশ্যই সাহায্য করে। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি, উইকেট সম্পর্কে একটা ধারণা চলে আসে। সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে।’
টেস্ট ক্রিকেট নিয়ে লিটন বলেন, ‘তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে, তবে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা একটু ওপরে। কারণ এই ম্যাচটাতে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে এবং উপভোগ করার মতো অনেক পরিস্থিতি থাকে।’
টেস্টের পঞ্চম দিনে স্পিনাররা ভালো করবে বলে বিশ্বাস লিটনের, ‘আমাদের স্পিনাররা ইতিমধ্যেই ভালো জায়গায় বল করছে, আশা করি আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।’
টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৭ উইকেট। আফগানিস্তানের দরকার আরও ৩৪৭ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করলে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট