মাসসেরার লড়াইয়ে তানজিদ হাসান

মাসসেরার লড়াইয়ে তানজিদ হাসান
সিজেডএন স্পোর্টস ডেস্ক

জুলাই মাসে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি এই ওপেনার। জুলাই মাসের আইসিসি সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি।
তানজিদের সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
তানজিদ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৯ রান করেন। ৫৩ গড়ের পাশাপাশি স্ট্রাইক রেট ছিল ৮৯.৮৩। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে তার ব্যাট থেকে আসে আরও ১৪০ রান।
জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই সংস্করণ মিলিয়ে ২৯৯ রান করেছেন তানজিদ।
তানজিদের সঙ্গে মাসসেরার লড়াইয়ে থাকা জাস্টিন গ্রিভস জুলাইয়ে ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ২১৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তার ব্যাটিং গড় ছিল ৭১.৬৬। নিয়েছেন ৮ উইকেট, বোলিং গড় মাত্র ১০.২৫।
অন্যদিকে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুকও। ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে ৩১ রান করলেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দুর্দান্ত। পাঁচ ম্যাচে ২২৯ রান করেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। তার ব্যাটিং গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১।

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা আমাদের জন্য গর্বের: তাসকিন