মিথ্যা ও অপপ্রচার প্রতিরোধে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সরকার পদক্ষেপ নিয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই জনগণের কাছে নির্ভুল ও সত্য তথ্য পৌঁছাক, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং গণমাধ্যমের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।’
প্রতিমন্ত্রী ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে সরকার ও জনগণ উভয়ের উপকার হবে। অতীতের বিষয়ের পুনরাবৃত্তি এড়িয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদারের মাধ্যমে গণমাধ্যমকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। সব পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন নীতিমালা সংস্কারে কাজ করা হবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এতে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বিএসআরএফের সভাপতি মাসউদুল হকসহ সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।