অস্ট্রেলিয়ায় সোবহানা মোস্তারির ইতিহাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় সোবহানা মোস্তারির ইতিহাস
১১৮ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি

ব্রিজবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন সোবহানা মোস্তারি। বাংলাদেশ নারী দলের কোনো ব্যাটারের অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি প্রথম সেঞ্চুরি। পরে দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও নিজের করে নেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন সোবহানা। ১৮ চারে ইনিংসটি সাজান তরুণ এই ব্যাটার। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ইনিংস।

২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন ফারজানা হক। তিন বছর পর সেটি ছাপিয়ে গেলেন সোবহানা।

সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি চতুর্থ সেঞ্চুরি। এর আগে তিন অঙ্কের স্বাদ পেয়েছেন শুধু ফারজানা (২) ও নিগার সুলতানা।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক নিগারকে নিয়ে প্রতিরোধ গড়েন সোবহানা।

৯ চারে ৬৬ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেন সোবহানা। পরে সেটিকে তিনি রূপ দেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।

সোবহানার বিদায়ে ভাঙে নিগারের সঙ্গে চতুর্থ উইকেটে গড়া ১৯৫ রানের জুটি। ওয়ানডেতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ জুটির রেকর্ড এটি।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলসের ১৭০ রানের জুটিকে পেছনে ফেলেন নিগার ও সোবহানা।

নিগার সুলতানা অপরাজিত থাকেন ৭৪ রানে। তবে বাকি ব্যাটাররা তেমন কিছু করতে না পারলে ৫০ ওভারে ২২০ রানে থামে বাংলাদেশ দলের ইনিংস।

/টিই/