মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সামার অ্যাথলেটিক্স শুরু হয়েছে শুক্রবার (২৩ অক্টোবর)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসরঅম আলমগীর। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রপতি। তরুণদের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে বেরিয়ে মাঠমুখী হওয়ার আহ্বান জানালেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী ভাষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রচেষ্টা এবং ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের শক্তি ও উৎসাহ জোগানোর কথা তুলে ধরেন। প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘তিনি (আরাফাত রহমান কোকো) শুধু একজন ভালো সংগঠকই ছিলেন না, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অনন্য অবদান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ক্রীড়ানুরাগী। অ্যাথলেটিক্স হচ্ছে ক্রীড়ার জননী। একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করার একটাই পথ-মাঠে খেলাধুলা করা।’
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে স্কুল পর্যায়ে ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ দ্রুত চালুর পরামর্শ দিনে রাষ্ট্রপতি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ